স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

অস্কার দৌড়ে প্রিয়াংকা চোপড়া প্রযোজিত ‘অনুজা’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2025 04:00:11 am

ফের অস্কার দৌড়ে ভারতীয় ছবি। এবার হিন্দিভাষী স্বল্প দৈর্ঘের ছবি ‘অনুজা’ সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। মার্কিন পরিচালক অ্যাডাম জে গ্রেভস পরিচালিত এই স্বল্প দৈর্ঘের ছবি সংশ্লিষ্ট বিভাগে ‘আ লিয়েন’, ‘আই অ্যাম নট রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ এবং ‘দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট’-এর মতো চারটি সিনেমার সঙ্গে লড়বে। 


বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে প্রিয়াংকা চোপড়া প্রযোজিত ‘অনুজা’। ‘অনুজা’ হল এক নয় বছর বয়সি মেয়ের গল্প। যে তার বড় বোন পলকের সঙ্গে পাড়া-গলির এক পোশাক কারখানায় দিনরাত এক করে কাজ করে। তবে একদিন এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় অনুজাকে যা কিনা ভবিষ্যতে তার পরিবারকে বড়সড়ভাবে প্রভাবিত করে। এভাবেই এগিয়েছে স্বল্প দৈর্ঘের হিন্দি ছবি ‘অনুজা’র গল্প। 


ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। প্রসঙ্গত, ১৭ জানুয়ারি ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করার কথা থাকলেও ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২৫ সালের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। 


‘অনুজা’ টিমের সঙ্গে যুক্ত হতে পেরে প্রিয়াংকা আগেই উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছিলেন, এই ছবিটি এমন একটি বিষয়ের উপর আলোকপাত করে যা সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশুকে প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস। ‘অনুজা’র গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে। এমন দারুণ একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

আরও খবর
6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

২ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

১১ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে


6ad49f0a82496-181026042722.webp
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

১৬ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে


6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৩৪ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে