আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপির নেতাকর্মীরা

শনিবার বিএনপির  রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে পথে পথে পুলিশি বাধা এবং যানবাহনের ধর্মঘটের কারণে  পাবনা , চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের বিভিন্ন উপজেলা এবং রাজশাহীর বাঘা উপজেলা থেকে ১০ থেকে ১৪ ঘন্টা  নদী পথ অতিক্রম করে রাজশাহীর মাদ্রাসা মাঠ  এসে পৌছেন সহস্রাধিক বিএনপির নেতা কর্মী।

নেতাকর্মীরা শুক্রবার ভোরবেলা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। শুক্রবার বিকেলে আবার কেউ রাতে পদ্মারপাড়ের মাদ্রাসা মাঠে  এসে পৌছে।

আগত নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, পরিবহন ধর্মঘট ঘোষনা করা এবং পথে পথে পুলিশের হয়রানির কারণে তারা বিকল্প নদীপথকে বেচে নিয়েছেন। তারা জানিয়েছেন, এখনও কয়েক শতাধিক নেতাকর্মীরা নদী পথে রয়েছেন। নৌকা থেকে নেমেই মিছিল সহকারে সভাস্থলের দিকে যাত্রা করেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ নৌপথের যাত্রাকালে তারা রান্না, খাবারের কাজ আবার কখনও গান-বাজনা করে সময় অতিক্রম করে রাজশাহী আসেন।

Tag
আরও খবর