বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

জয়পুরহাটে সেরাকণ্ঠ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ শির্ষক শ্লোগানে জয়পুরহাটে সেরাকণ্ঠের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিবাগত রাতে শহরের সার্কিট হাউজ মাঠে জমকালো অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

এ প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, ফাহমিদা নবী ও শিল্পী মিঠু হাসান।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক-বিভাগ থেকে মোঃ মুন ইসলাম ও খ-বিভাগ থেকে আক্কেলপুর উপজেলার হাফিজুর রহমান।

জেলার ৫টি উপজেলার সকল ইউনিয়নের ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সাত মাসের লড়াই শেষে  ক-বিভাগে উঠে আসে  মোহন,আকাশ মন্ডল, অনুপ কুমার মালী,শামীম রেজা রিফাত, সুদিপ্ত সরকার অংকিত এবং খ-বিভাগে উঠে আসে হাফিজুর রহমান, কনিকা দেবনাথ, মাহমুদুন নবী সনি,রেজাউল ইসলাম, মোমিনুর রহমান।

দুই বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন  ৫০ হাজার টাকা ও ট্রফি, ১ম রানার্স আপরা ৩০ হাজার টাকা ও ট্রফি ২য় রানার্স আপরা ২০ হাজার টাকা ও ট্রফি এবং  চতুর্থ ও পঞ্চম ১০ হাজার টাকা। সেই সাথে প্রত্যক জন সনদ পেয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, উজ্জ্বল বাইনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’  প্রতিপাদ্যে সাত মাস পূর্বে শুরু হয়েছিল জয়পুরহাট সেরাকণ্ঠ। তারই অংশ হিসেবে তারুণ্যের উৎসব ২০২৫ এ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম রাউন্ডের জয়পুরহাট সেরাকণ্ঠ। 

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে