রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকিদাতা ট্রাক্টর চালক ফজলের খুঁটির জোর কোথায়।

লাখাইয়ে সাংবাদিককে প্রাননাশের হুমকিদাতা ট্রাক্টর চালক ফজলের খুঁটির জোর কোথায়। লাখাইয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও হুমকি প্রদানকারী ফজল মিয়ার বিরুদ্ধে আইনগতভাবে জোড়ালো কোন পদক্ষেপ দৃশ্যমান নয়।এমনকি সাধারণ ডায়েরি করার পরও অদ্যাবধি কোন প্রকার তদন্তও হয়নি। খোঁজ নিয়ে জানা যায় লাখাই উপজেলার সাংবাদিক ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদকে প্রাণনাশের হুমকি প্রদানকারী ট্রাক্টর চালক ফজল মিয়া প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে তার বিরূদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে, এ ঘটনায় তার কিছু হবে না প্রকাশ্য বলে বেড়াচ্ছে। সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে থেমে থাকেনি তাঁর অবৈধভাবে কৃষি জমির টপসয়েল বিক্রির ব্যবসা বরঞ্চ সে দেদারছে জমির টপ সয়েল বিক্রি করে যাচ্ছে। জমির টপ সয়েল প্রকাশ্য বিক্রি করলেও দেখার যেন কেউ নেই। অভিযুক্ত ট্রাক্টর চালক ফজল মিয়া উপজেলার করাব ইউনিয়নের পূর্ব করাব গ্রামের মৃত ছব্দর মিয়ার ছেলে। জানা যায়,গত ২৬ ডিসেম্বর দুপুরে সংবাদ সংগ্রহ করতে করাব ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের পাশে ফজল মিয়ার মোরগের ফার্মে যান। এ সময় অবৈধভাবে ট্রাক্টর দ্বারা মাটি এনে সরকারি খাল বরাট করছিলেন ফজল মিয়া এ সময় সাংবাদিক এমএ ওয়াহদে অবৈধভাবে মাটি উত্তোলনের ছবি তুলায় ফজল মিয়া হুমকি দিয়া বলে আমার অনুমতি না নিয়ে ছবি তুললেন কেন। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি। একপর্যায়ে ফজল মিয়া বলে আমার ট্রাক্টর গাড়ীর সামনে পড়লে তোর জীবন শেষ করে দিব তবেই ছিনবে আমি কে। এক পর্যায়ে ফজল মিয়া সাংবাদিক এমএ ওয়াহেদ এর মোটর সাইকেল এর চাবি ছিনাইয়া নিয়া যায়। এ সময় তার কয়েকজন আত্মীয়-স্বজন নিয়ে সাংবাদিককে ছবি ডিলেট করতে চাপ সৃষ্টি করে এবং তাকে অবরূদ্ধ করে রাখে। পরে এলাকাবাসী এসে সাংবাদিক এমএ ওয়াহদকে উদ্ধার করে এবং মোটর সাইকেলের চাবি ফেরত দেয়। এরপর সাংবাদিক এমএ ওয়াহদে লাখাই থানায় একটি সাধারণ ডায়েরী করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার উপ-পরিদর্শক জালাল আহমেদ বলেন- অভিযোগের প্রেক্ষিতে আদালতে পাঠানো হয়েছে। আদালত আমাকে তদন্ত করা সিদ্ধান্ত দেয়নি।
Tag
আরও খবর