আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ইসলামপুরে কলেজশিক্ষকসহ নাশকতার মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে



নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় কলেজশিক্ষকসহ জামালপুরের ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলো, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইসলামপুর এমএ সামাদ পারভেজ মেমোরিয়াল কলেজের শিক্ষক শফিকুর রহমান শিবলী (৫০) এবং উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী (২৪)। 



আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা পৃথক দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুইজনকে জামালপুর আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত ভোর রাতে ইসলামপুর পৌর শহরের বোয়ালমারী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শিবলীকে নিজ বসতবাড়ি থেকে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা-১ এর সদস্য এবং ইসলামপুর থানা-পুলিশের একটি যৌথ আভিযানিক দল আটক করে। এ ছাড়া ওইদিন সন্ধ্যায় চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর বাজার থেকে 

ইনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবু সাইদের ছেলে ছাত্রলীগ নেতা ওয়ারেছ আলীকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 


 

মামলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন গত ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে মিছিল করাকালে হামলার ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শিবলীকে এবং গত ১৪ জানুয়ারি ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছাত্রলীগ নেতা ওয়ারেছ আলীকে আদালতে সোপর্দ করে পুলিশ।




ইসলামপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'আটক আওয়ামী লীগের দুই নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।'


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'জামিন নামঞ্জুর করে আসামি শিবলী এবং ওয়ারেছ আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।'


আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ২৩ মিনিট আগে