শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

বানিয়াচংয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। রবিবার( ৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্যে বাজার মনিটরিং,বানিয়াচং-হবিগঞ্জ সড়কে কতিপয় সিএনজি চালক কর্তৃক যাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ভাড়া আদায়, উপজেলা সদরের হাট-বাজারে যানজট, ইভটিজিং, মাদক, অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধসহ আইন শৃঙ্খলার উন্নতি কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ রাখার জন্য গুরুত্বারূপ করা হয়। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, আমার নিজস্ব কোনো পরিকল্পনা নেই। আপনাদের সহযোগিতার উপর আমার পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর প্রশাসন অনেক কঠিন সময় পার করছে। প্রশাসনকে ঢেলে সাজাতে হলে আরও কিছু সময় যাবে। মনে রাখতে হবে শুধু ভালো শিক্ষার্থী হলে হবে না, ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, কাজী মুফতি আতাউর রহমান, চ্যানেল এস প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক খোয়াই প্রতিনিধি সাহিদুর রহমান, দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলু, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মোঃ আব্দাল মিয়া, বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, এনটিভি প্রতিনিধি আল হাদী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি আব্দুল মালেক ও শেখ নুরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাণী প্রতিনিধি বদরুল লস্কর, দৈনিক প্রভাকর প্রতিনিধি মুক্তাদির হাসান সেবুল ও রাহিম উদ্দিন রিয়াজ প্রমুখ। এসময় উপজেলা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউন উল্লাহ।
Tag
আরও খবর