অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ে কানাই নদীর পাড় কেটে বিক্রি করা হচ্ছে সংক্রান্ত নিউজের জেরে সাংবাদিককে হুমকি।

লাখাইয়ে কানাই নদীর পাড় কেটে বিক্রি করা হচ্ছে সংক্রান্ত নিউজের জেরে সাংবাদিককে হুমকি। লাখাইয়ে কানাই নদী হালে কানাই খালের খননকৃত পাড়ের মাটি কেটে বিক্রি করে আসছেন কতিপয় ব্যক্তি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে ও সংশিলষ্ট সাংবাদিক তৌহিদ মোল্লা জানান বিগত ৩১ জানুয়ারি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় : লাখাইয়ে চলছে জমির টপসয়েল, সরকারি খাল ও নদীর পাড় কাটার মহোৎসব " শীর্ষক সংবাদ প্রকাশের জের ধরে কানাই নদী পাড়ের মাটি কেটে বিক্রির সাথে জড়িত মশাদিয়া গ্রামের মৃত খসরু মিয়ার পুত্র পারভেজ হাসান তালুকদার নানাভাবে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে আসছেন। এ বিষয়ে সংশিলষ্ট সাংবাদিক ও লাখাই প্রেসক্লাব এর নির্বাহী সদস্য তৌহিদ মোল্লা জানান, সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে পারভেজ হাসান ধর্মপুর-মশাদিয়া চকবাজারে জনসম্মুখে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও নানাভাবে হুমকি প্রদান করে আসছেন বলে প্রত্যক্ষ দর্শী শাহাবুদ্দিন মোল্লা, ফাইজুল আলম,মুড়িয়াউক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আলী রহমান আমাকে জানান। এ বিষয়ে শাহাবুদ্দিন মোল্লার সাথে এ প্রতিনিধির আলাপকালে পারভেজ হাসান কর্তৃক সাংবাদিক তৌহিদ মোল্লা কে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার সত্যতা নিশ্চিত করে বলেন এ নিয়ে তৌহিদ মোল্লার গ্রামের বাড়ী ধর্মপুর ও পারভেজ হাসান এর গ্রামের মশাদিয়ায় তাদের স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজমান বলে জানা যায়।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৮ ঘন্টা ২৫ মিনিট আগে