শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাকায় নামছে গোলাপি রঙের বাস, ওঠা যাবে না টিকিট ছাড়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2025 11:56:17 am

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় চলাচল করা ২১টি কোম্পানির বাস পরিচালনা করা হবে টিকিট কাউন্টার ভিত্তিতে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।



মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


সাইফুল আলম বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে ২১টি কোম্পানির বাস আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এই রুটে চলবে প্রায় ২ হাজার ৬১০টি বাস। যাত্রী কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন। আর সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে।


তিনি বলেন, বিগত ১৬ বছর সব নিয়ম ভঙ্গ করে ঢাকাতে বাস-মিনিবাস চালকদের দিয়ে গাড়ি চালানো হতো কন্টাক্টে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা হয়, যত্রতত্র যাত্রী ওঠা-নামা করে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া যাত্রী ওঠা-নামার কারণে সড়কে বহুলাংশে যানজট, বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।



সাইফুল আলম আরও বলেন, গত বছর ডিসেম্বর ১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।


ওই সভায় সিদ্ধান্ত হয়, গাড়ির মালিকরা গাড়ি চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক এবং মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে হবে। টিকিট কাউন্টারভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে যে সকল গাড়ি ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি পরিবহন কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা।



তিনি আরও বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার সিস্টেমে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না।


এ বিষয়ে যাত্রী সাধারণকে অনুরোধ জানিয়েছেন সাইফুল আলম।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে