অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বিএনপির শাসনামলে প্রতিষ্ঠিত হওয়ায় দেড় যুগেও আলোর মুখ দেখেনি নন্দীগ্রামের ২০শয্যা হাসপাতাল



বগুড়ার নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল শুধু নামেই রয়েছে। ওপারেশান থিয়েটার সহ মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ১৯ বছর আগে উদ্বোধনের সময় যেভাবে আনা হয়েছিল এখন সেগুলো যন্ত্রপাতির অধিকাংশ নেই বললেই চলে। যেগুলো রয়েছে সেগুলো ধুলাবালির স্তুপে মিশে একাকার। শুধু মাত্র একজন দায়িত্বপ্রাপ্ত আর এমও, নার্স ইনচার্জ ১জন, মিডওয়াইফ ও ফার্মসিস্ট ১জন কে দিয়েই চলছে হাসপাতালটির বহিঃবিভাগ। হাসপাতালটি নির্মাণে তৎকালীন সরকারের সাড়ে তিন কোটি টাকারও বেশী খরচ হলেও চালু না হওয়ায় তা এলাকা বাসির কোন কাজে আসছে না। জানা যায়, ২০০২ সালে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নন্দীগ্রাম উপজেলার পৌর সদরে এই ২০শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনবল নিয়োগ ছাড়াই ২০০৬ সালের ১৮ অক্টোবর জোট সরকার ক্ষমতা ছাড়ার শেষ মুহুর্তে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন সাংসদ ডা: জিয়াউল হক মোল্লা। দীর্ঘ ১৯ বছর অতিবাহিত হলেও এখনো পূর্ণাঙ্গ চালু হয়নি হাসপাতালটি। বগুড়ার মাটি বিএনপির ঘাটি, বগুড়া জেলায় তারেক রহমানের বাড়ি ও তারেক রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করার কারণে আওয়ামী লীগ সরকার হাসপাতালটির দিকে কোন গুরুত্ব দেয়নি। এমন কি বগুড়া-০৪ আসনের বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন এমপি থাকাকালিন সময়ে সংসদে গিয়ে বার বার হাসপাতালটির কথা উত্থাপন করলেও কোন আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার। ১লক্ষ ৫৭ হাজার মানুষের বসবাস এই উপজেলায়। হাসপাতালটি ব্যবহার না করায় হাসপাতালের বিছানা ও আসবাবপত্রে ধুলাবালির আস্তরণ জমেছে। ঘুনপোঁকা ভবনের দরজা-জানালায় বাসা বাঁধায় খুলে পড়ছে দরজা জানালার কপাট। সরেজমিনে এলাকাবাসির সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, নন্দীগ্রাম  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান উপজেলা সদর থেকে অনেকটা দুরে অর্থাৎ বিজরুল বাজারে অবস্থিত। উপজেলা সদরে কোন স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় পৌর শহরসহ আশেপাশের বিপুল সংখ্যাক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এদিকে ২০শয্যা হাসপাতালটির অবকাঠামো নির্মাণ সহ আনুসাঙ্গিক খাতে ব্যায় হয় ৩কোটি ৫৪ লাখ টাকা। এরপর দীর্ঘ ১৯ বছরেও জনবলের অভাবে হাসপাতালটি আর চালু হয়নি। ফলে হাসপাতালের বিশাল ক্যাম্পাস জুড়ে ঘাস ও বিভিন্ন গাছ-জঙ্গল গজিয়েছে। আবাসিক ভবনগুলো নষ্ঠ হতে চলেছে। সরেজমিনে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের প্রধান ফটক ও ষ্টোর রুম ছাড়া সব কক্ষে তালা ঝুলছে। হাসপাতালের একটি কক্ষে চলছে বর্হিঃ বিভাগের প্রাথমিক চিকিৎসাসেবা কার্যক্রম। মিডওয়াইফ মাধবীলতার সাথে কথা বললে তিনি জানান, প্রতিদিন এখানে গড়ে ১০ থেকে ২০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। সরকার কর্তৃক কোন ওষুধ বরাদ্দ না থাকায় প্রাথমিক চিকিৎসা ছাড়া রোগীদের কোনো সেবা দেওয়া যাচ্ছেনা।



 এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা : তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, তারেক রহমান ভিত্তিপ্রস্থর স্থাপন করার কারণে এখনো চালু হয়নি ২০শয্যা হাসপাতাল, হাসপাতালটি খুব দ্রুত চালু করা প্রয়োজন। 



জানতে চাইলে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ২০ শয্যার হাসপাতালটি চালু করার বিষয়ে সংসদে বারংবার কথা বলেছি।  এছাড়াও ২০২২ সালে হাসপাতালটি পুর্ণাঙ্গ ভাবে চালু করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আবেদন করেছিলাম। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালটি ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে বেশ কয়েকবার হাসপাতালটি পুর্ণাঙ্গ চালু করার জন্য জোর দাবী জানিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার হাসপাতালটি চালু করার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই । তাই আমি এমপি থাকাকালীন সময়ে যেভাবে আমার নির্বাচনি এলাকার মানুষদের পাশে ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো। আমার নন্দীগ্রামে হিন্দু মুসলিম মিলে প্রায় ১লক্ষ ৫৭ হাজার মানুষের বসবাস, আমি হাসপাতালটি চালু করার জন্য সংসদে অনেকবার কথা বলেছি  আওয়ামী লীগ সরকার চালু করে নাই তবে আমি হাল ছাড়ি নাই, চালু করেই ছাড়বো ইনশাআল্লাহ। এছাড়াও সাধারণ মানুষ হাসপাতালটি দ্রুত চালু করার জোর দাবী জানান। 



আরও খবর