সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাইয়ে বস্তায় আদা চাষে বাম্পার ফলনে লাভবান কৃষক বাহার উদ্দিন।

লাখাইয়ে বস্তায় আদা চাষে বাম্পার ফলনে লাভবান কৃষক বাহার উদ্দিন। লাখাইয়ে প্রথম বারের মতো বানিজ্যিক ভাবে বস্তায় আদা চাষে বাম্পার ফলন হওয়ায় লাভবান লাখাই এর করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর মৌসুমি শাকসবজি চাষী মোহাম্মদ বাহার উদ্দিন। নিজের পারিবারিক চাহিদা মেটাতে বিগত বছর দুই পূর্ব থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তায় আদা চাষ শুরু করেন কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে অন্যান্য শাকসবজি চাষের পাশাপাশি তাঁর বাড়ীর পতিত ও গাছপালার ছায়াযুক্ত স্থানে বানিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ শুরু করেন এ কৃষক। তিনি তাঁর ব্যক্তি উদ্যোগে ১০০ বস্তা এবং ফ্রীপ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাধ্যমে ৫০ বস্তাসহ ১৫০ টি বস্তায় আদা চাষ করে কাংখিত ফলন পেয়েছেন।তাঁর প্রতি বস্তায় ১-২ কেজি হিসেবে ফলন হয়েছে। সঠিকভাবে যথানিয়মে আবাদ করতে পারলে ফলন আরো বেশি হওয়ায় সম্ভাবনা দেখছেন তিনি তাই আগামী মৌসুমে ১ হাজার বস্তার লক্ষ্য মাত্রা ধরে বস্তায় আদা চাষের পরিকল্পনা করছেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে প্রদর্শনীর আওতায় উপজেলার ৫ জন কৃষক ২৫০ বস্তা,ব্যক্তিগত উদ্যোগে একজন কৃষক ১০০ বস্তাসহ ৫০০ টি বস্তায় আদা চাষ হয়েছে। এ বছর ফলন আশানুরূপ হওয়ায় আগামীতে হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে বস্তায় আদা চাষে বিপ্লব ঘটতে পারে। এ বিষয়ে মসলা ও ঔষধীগুন সম্পন্ন ফসল আদার বানিজ্যিক চাষাবাদ করে সফল কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিসট্যান্ট প্রজেক্ট ( ফ্রীপ) ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের জন্য কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে আমি বস্তায় আদা চাষে আগ্রহী হয়েছি।চলতি মৌসুমে ১৫০ টি বস্তায় প্রথম বারের মতো বানিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ করে কাংখিত ফলন হওয়ায় আগামী তে ১ একহাজার টি বস্তায় আদা চাষের লক্ষ্য মাত্রা ধরে কাজ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের হাওরাঞ্চলে মসলা জাতীয় ফসল আদা বস্তায় চাষ করা দিন দিন বেড়ে চলছে। আমার এবারের ফলন দেখে আশেপাশের অনেক কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে। তাঁরাও আগামীতে এ পদ্ধতিতে আদা চাষ করতে আগ্রহী হয়ে উঠছে। আর বস্তায় আদা চাষের জন্য আলাদা কোন জমিজমার প্রয়োজন হয়না বিধায় আমরা প্রত্যেক কৃষক ইচ্ছে করলে বাড়ীর আঙ্গিনায়,বাঁশঝাড় এর ফাঁকা জায়গায়,বাগানবাড়িতে, অনাবাদি পতিত জমিতে সহজেই বস্তায় আদা চাষ করতে পারি এবং এতে তেমন কোন খরচও হয়না।আর বস্তায় আদা চাষের ফলে মাটিবাহিত রোগবালাই এর আক্রমণ তেমনটা নেই বললেই চলে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে বস্তায় আদা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ,উদ্বুদ্ধকরণ,প্রশিক্ষণ, প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে আসছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বস্তায় আদা চাষের জন্য কৃষকদের আগ্রহ বাড়ছে এবং এ বছর ৫ শত টি বস্তায় আদা চাষ করে কাংখিত ফলন হওয়ায় আগামীতে তা ব্যাপকভাবে আবাদের সম্ভাবনা রয়েছে। আর এধারা চলতে থাকলে লাখাইয়ে বস্তায় আদা চাষে বিপ্লব ঘটতে পারে। তিনি আরোও বলেন লাখাইয়ে প্রথম বারের মতো বানিজ্যিক ভাবে বস্তায় বারি-৪ জাতের আদা বস্তায় চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে আসছে।
Tag
আরও খবর