নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জবি সাংবাদিকের ওপর সভাপতি প‍্যানেল ছাত্রলীগের হামলা




জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের মারামারির ভিডিও করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পত্রিকার চার সাংবাদিকে মারধর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

রবিবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও ভিক্টোরিয়া পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, এদিন দুপুর ২ টা ৪০ মিনিটে বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলা করে জবি ছাত্রলীগ কর্মীরা। পরবর্তীতে এসময় দৈনিক নয়া শতাব্দীর জবি প্রতিনিধি তোহা ইসলাম ভিডিও করার সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তার উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের কর্মীরা। 


পরবর্তীতে ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিকেরা হামলাকারীকে চিহ্নিত করতে গেলে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির নেতৃত্বে আবারো সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে সভাপতি গ্রুপের কর্মী সুজন দাশ অর্ক, দশম ব্যাচ এর ছাত্রলীগ কর্মী তুর্য ও চিঠি কমিটির কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক রায়হান কবির। 


এসময় চারজন সাংবাদিক গুরুতর আহত হয়। তারা হলেন-নয়া শতাব্দীর তোহা ইসলাম, সমকালের ইমরান হুসাইন, ঢাকা পোস্টের মাহাতাব লিমন ও ভোরের কাগজের প্রতিনিধি রকি আহমেদ। তারা বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 


এ বিষয়ে হামলার স্বীকার নয়া শতাব্দির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তোহা ইসলাম বলেন, আমরা  পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রথমে আমার উপর অর্তকিত হামলা করেছে। কেন আমি ছবি ও ভিডিও করতে গেছি তা নিয়ে জেরা করতেই আমার উপর হামলা করেছে। ক্যাম্পাসে যদি আমরাই নিরাপদ না থাকি সাধারন শিক্ষার্থীরা কেমনে নিরাপদ থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ হামলার বিচার চাই।


হামলার শিকার সমকাল প্রতিবেদক ইমরান হুসাইন বলেন, " দুই পক্ষের সংঘর্ষকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের উপর হামলা চালান। এসময় তারা কিল ঘুষি ও লাথি দিয়ে শাখা সভাপতি বলেন, সাংবাদিকরা সব বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে।


এ হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান জোবায়ের বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা দুঃখজনক। আমাদের ৪ জন সাংবাদিক আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। খুব দ্রুতই জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।


এবিষয়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বলেন, ছাত্রদলের হামলার পর আমাদের দুই নেতাকর্মী আহত হয়। তাই মাথা ঠিক ছিল না। ##

আরও খবর