মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ডিসি জাহিদুলকে সামাজিক অনুষ্ঠানের দাওয়াত কবুল করতে না করলেন আনিসুল

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত কার্য-নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা শিল্পকলা একাডেমিতে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়ার। কিন্তু তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম উক্ত অনুষ্ঠানে তার পক্ষ থেকে দুজন প্রতিনিধি হিসেবে অতিরিক্ত কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেটকে পাঠিয়েছেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নাট্য জগতের শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব আনিসুল ইসলাম সানি।


এ সময় আনিসুল ইসলাম সানি তার বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকার দাওয়াত কবুল করেও উপস্থিত না থেকে প্রতিনিধি পাঠানোর বিষয়ে ব্যক্ত করে বলেন, আমি গত দুই দিন ধরে দেখছি আপনি সামাজিক অনুষ্ঠান গুলোর দাওয়াত ঠিকই কবুল করেন কিন্তু সেখানে আপনি নিজে উপস্থিত না থেকে প্রতিনিধি পাঠান। আপনি যদি এতই ব্যস্ত থাকেন যে জনগণের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না, তাহলে আপনি এরপর থেকে সামাজিক অনুষ্ঠানের দাওয়াত কবুল করবেন না। এরপর আনিসুল ইসলাম জেলা কালচারাল অফিসার শারমিন জাহানকে উদ্দেশ্য করে, শিল্পীদের স্বার্থে ও শিল্প সংস্কৃতির স্বার্থে জেলা শিল্পকলা একাডেমির ভাড়া কমানোর ব্যাপারে অনুরোধ জানান। একইসাথে সকল শিল্পী ও নাট্য সংগঠনের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এই প্রবীন ও গুনী নাট্যকর্মী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সহ নারায়ণগঞ্জ জেলার সন্মানিত ব্যাক্তিবর্গ।
আরও খবর