বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসি'র মতবিনিময়

বিগত দিনে ১৫ জন সাব ইন্সপেক্টর ছিলেন, বর্তমানে ৬জন। কনস্টেবল ছিলেন ৪০/৪৫ জন, বর্তমানে ২৬ জন। গাড়ি ছিল ২টি, বর্তমানে ১টি। এসব দিয়েই উপজেলার ১৫টি ইউনিয়নের জনসাধারণকে নিরাপত্তা দিতে হচ্ছে আমাকে। এভাবেই আক্ষেপের সুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মস্তোফা। তিনি আরও বলেন, আমি জানি বানিয়াচংয়ে সহযোগিতার মনোভাবাপন্ন মানুষদের সংখ্যা বেশি। ৫ আগস্টের ঘটনায় অনেক কিছু তছনছ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে আমাদের কাছে সীমিত যা আছে তা দিয়েই চেষ্টা করে যাচ্ছি। আশাকরি গণমাধ্যম কর্মী এবং সচেতন জনগণ পুলিশকে সহযোগিতা করলে মদ,জুয়া,চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। গতকাল শুক্রবার বাদ মাগরিব থানায় নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যম কর্মীরা বলেন, চুরি-ডাকাতি, মদ-জুয়া ও মাদক উদ্ধারের প্রতি বিশেষ নজর দিতে হবে। থানায় যেন দালাল না আসে এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো গণমাধ্যম কর্মী যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখতে হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, মডেল প্রেসক্লাব সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, আব্দাল মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, সৈয়দ সাজ্জাদ হাসান ও রাহিম উদ্দিন রিয়াজ প্রমুখ।
Tag
আরও খবর