মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বড়লেখায় শিশু ধর্ষণের আসামি দেলোয়ার চাঁদপুর থেকে গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   


এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। দেলোয়ার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামের বলাই মিয়ার ছেলে।  


পুলিশ জানায়, চলতি বছরের ৯ জানুয়ারি ওই শিশুকে নিজের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালান দেলোয়ার হোসেন। পরে স্বজনরা আহত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য

তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার নয়দিন পর গত ১৬ জানুয়ারি শিশুটির পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে দেলোয়ারকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। 


মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার রাতে বলেন, এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার একমাত্র আসামি দেলোয়ারকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর