সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাইয়ে বুল্লা ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স এর নামে চলছে অতিরিক্ত টাকা আদায়।

লাখাইয়ে বুল্লা ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স এর নামে চলছে দিন দুপুরে ডাকাতিঃ  লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের বাড়ির হোল্ডিং ট্যাক্স এর নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। আইন অনুযায়ী বসতবাড়ির উপর আমাদের বার্ষিক নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করতে হয়। গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে এই কর আদায় করা হয়। দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা এবং একজন চৌকিদার (গ্রাম পুলিশ) এই করের টাকা আদায় করে থাকেন বলে এটি চৌকিদারি ট্যাক্স নামেও পরিচিত। কিন্তু গ্রামের সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে ট্যাক্স আদায়ের নামে অর্থ লোপাটের ঘটনা ঘটছে।এ যেন নীরব ঘাতকের মত দিন দুপুরে ডাকাতি করে যাচ্ছে। অভিযোগ আছে, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত শীটে উল্লিখিত পরিমাণের চেয়ে বেশি টাকা আদায় করছেন কর্তব্যরত কর্মকর্তারা। এমনকি ছাপানো সংখ্যার ওপর কলম দিয়ে তাঁরা খেয়ালখুশিমতো টাকার পরিমাণ বসাচ্ছেন এবং সেটা দেখিয়ে সহজেই টাকা আদায় করছেন।বাংলাদেশ গেজেট, এসআরও নম্বর ৩৩৯-আইন/২০১২/২০১৩ স্থানীয় সরকার আইন-২০০৯ এবং এর ধারা ৬৬এ সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদের জন্য প্রণীত আদর্শ কর তফসিল অনুযায়ী আধা পাকা ইমারতের জন্য মেঝের পরিমাণ অনুযায়ী বার্ষিক করহার কাচাঁ ঘরের জন্য ৫০/আধা পাকা ঘরের জন্য৭৫/পাকা ঘরের জন্য ১৫০ টাকা। কিন্তু আদায় করা হচ্ছে বার্ষিক হারে কাঁচা ঘরের জন্য  ২০০টাক,আদা পাকা ঘরের জন্য ৫৫০ টাকা,পাকা ঘরের জন্য ৬৫০ টাকা হারে। এভাবে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। একজন দিনমজুর, যাঁকে ৫০০ টাকা রোজগার করতে ১ দিন শ্রম দিতে হয়; তাঁর কাছ থেকে অন্যায়ভাবে ৪০০-৫০০ টাকা আদায় করার কোনোভাবেই সুযোগ নেই।  এ ব্যাপারে ভুক্তভোগী পূর্ববুল্লা গ্রামের আকবর আলী বলেন, আমার আদা কাঁচা বাড়ি সত্ত্বেও আমার কাছ থেকে নেওয়া হয়েছে ৫৫০ টাকা করে তিন বছরের জন্য  ১৭০০ টাকা। আরেক ভুক্তভোগী মনসুর মিয়া বলেন, এক বছর আগে আমার কাছ থেকে আদা কাঁচা ঘরের জন্য প্রতি বছরের জন্য ১৫০ টাকা করে নিলেও কিন্তু এ বছর আমার কাছ থেকে ৪০০ টাকা করে দাবি করছে এজন্য এখন পর্যন্ত আমি ট্যাক্স দেইনি। আরেক ভুক্তভোগী জানান আমার কাছে টেক্সট বই থাকা সত্ত্বেও এবং ট্যাক্সবইয়ের পাতা খালি তাকা সত্বেও আমার কাছে বইয়ের জন্য অতিরিক্ত ৫০ টাকা নিয়েছে। এ ব্যাপারে ট্যাক্স আদায়কারী কর্মকর্তা মিন্টু মিয়ার কাছে জানতে চাইলে তিনি অতিরিক্ত টাকা আদায় করছে বলে স্বীকার করেন এবং যা করছেন সব ইউনিয়ন পরিষদের অনুমতিক্রমে।  এ ব্যাপারে ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্রগুপ্ত সৌরভের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বারবার ফোন দিলে উনি ফোন রিসিভ করেন নাই। এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন,হোল্ডিং ট্যাক্সের বিষয়টা সত্যতা যাচাইয়ে আমি খতিয়ে দেখব।  আসুন, আমরা সচেতন হই। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই অন্যায় বন্ধ করা হোক।
Tag
আরও খবর