আবারও মা হলেন বুবলী সাতক্ষীরা শহরে রহস্যঘেরা মৃত্যু শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

জবি ছাত্রদলের ৪৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে গত বছর ২৪ ডিসেম্বর জবি শাখা ছাত্রদলে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। প্রকাশিত পূর্ণাঙ্গ এই এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছে ২০৫ জন এবং সদস্য পদে আছে ২৫৩ জন। 


এবিষয়ে এ কমিটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের পর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ ছাত্রদল কমিটি দিতে পেরেছি। ফ্যাসিস্ট বিরোধী এই আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে তাদের প্রাপ্য স্থান দিতেই কমিটি বড় আকার ধারণ করেছে। এছাড়া, পূর্ববর্তী কমিটিতে পদ কুক্ষিগত রাখার প্রবণতা উপেক্ষা করে আমরা ৪৬০ সদস্যের একটি কমিটি গঠন করতে পেরে আনন্দিত।


শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আজকে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে ধন্যবাদ। দীর্ঘদিন রাজপথে লড়াই করা সবাইকে নিয়ে কমিটি দেয়া হয়েছে। সব গ্রুপের সবাইকে নিয়ে সুন্দর একটি কমিটি হয়েছে।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে