ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রূপগঞ্জে বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাট॥ নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম ॥ থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বাধা দেওয়ায় পিতলগঞ্জ বাইতুন নুর জামে মসজিদের ইমাম ও কালাদী এলাকার বাসিন্দা হাফেজ নুর আলম, তার ভাই শাহ-আলম, হাফেজ নুর আলমের মা আক্তার বানু ও শাহ আলমের স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে হাফেজ নুর আলমের অবস্থা আশঙ্কাজনক। 

এ ঘটনায় হাফেজ নূর আলমের বড় ভাই মোঃ খালিদ হাসান মিলন বাদী হয়ে কালাদী এলাকার শাহজাহান মিয়া (৫৫), আজাহার (৫০), মোঃ ওসমান (৪৫), মাসুম বিল্লাহ (৩৯), শামীম (৩২), আব্দুল হালিম (৪৮), মোঃ সবুজ (৩২), আরিফুল ইসলামসহ (৩৫) অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

পুলিশ জানায়, উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী মৌজার ২৯০৫ নং আর এস দাগে ২৪ শতাংশ সম্পত্তি ক্রয় করে বসত বাড়ি করে ভোগদখল করে আসছে। এ সম্পত্তিকে কেন্দ্র করে গত ১৭ ফেব্রুয়ারি কালাদী এলাকার শাহজাহান মিয়ার নেতৃত্বে ১৮/২০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে লোহার রড, লাঠি, ছেন, দা, রাম দাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাফেজ নুর আলমদের বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়ি ঘর, আসবাবপত্র, সাবমারসিবল পাম্প, পানির ট্যাংক, বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। এসময় হামলায় বাধা দিলে সন্ত্রাসীরা হাফেজ নুর আলম (৩৩), শাহ আলম (৩২), হাফেজ নুর আলমের মা আক্তার বানু ও শাহ আলমের স্ত্রী আমেনা বেগমকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা শাহ আলমের স্ত্রী আমেনা বেগমের গলায় থাকা ১ভরি স্বর্ণের চেইন, মোবাইলফোন সেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, বসত বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর