কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ের ৬নং বুল্লা ইউপির হোল্ডিং টেক্স আদায়ে ভুক্তভোগী জনতার ক্ষোভ প্রকাশ।

লাখাইয়ের ৬নং বুল্লা ইউপির হোল্ডিং টেক্স আদায়ে ভুক্তভোগী জনতার ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ গেজেট, এসআরও নম্বর ৩৩৯-আইন/২০১২/২০১৩ স্থানীয় সরকার আইন-২০০৯ এবং এর ধারা ৬৬এ সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদের জন্য প্রণীত আদর্শ কর তফসিল অনুযায়ী কাঁচা ঘরের জন্য ৫০ টাকা, আধা পাকা ঘরের জন্য ৭৫ টাকা, এবং বিল্ডিং এর জন্য ১৫০টাকা পরিমাণ অনুযায়ী বার্ষিক করহার থাকলেও কিন্তু আদায় করা হচ্ছে বার্ষিক হারে কাঁচা ঘরের জন্য ২০০টাক,আদা পাকা ঘরের জন্য ৪৫০ টাকা,পাকা ঘরের জন্য ৬৫০ টাকা হারে। এভাবে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী ৮নং ওয়ার্ডের পূর্ববুল্লা গ্রামের মিয়া হোসেন বলেন, আমার আদা কাঁচা বাড়ি সত্ত্বেও আমার কাছ থেকে নেওয়া হয়েছে ৪০০ টাকা করে তিন বছরের জন্য ১২০০ টাকা। আমি এর তীব্র নিন্দা জানাই,এবং সঠিক বিচার দাবি করছি । আরেক ভুক্তভোগী দিনমুজুর নুর মিয়া বলেন, মাঠ কর্মকর্তা মিন্টু মিয়া কাঁচা ঘরের প্রতি বছরের জন্য ২০০ টাকা দাবি করে তিন বছরের জন্য ৬০০টাকা এবং বইয়ের জন্য ৫০ টাকা,মোট ৬৫০ টাকা নেন। কে পাঠাইছে আমি জানতে চাইলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের আদেশে এ ট্যাক্স আদায় করছি। প্রশাসনের কাছে আমার দাবি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করছি। পুর্ববুল্লা গ্রামের বিশিষ্ট মুরুব্বি নাম বলতে অনিচ্ছুক, তিনি বলেন,চেয়ারম্যান খোকন দেশের এ ক্লান্তিলগ্নে যে কাজটি করেছেন সেটা চরম অন্যায় করেছেন। গোয়াকড়া গ্রামের ভুক্তভোগী আমিন মিয়া জানান, আমার কাছ থেকে সর্বমোট ১৮০০টাকা নিয়াছে, আমি এ কু- কেলেঙ্কারি লোভী চেয়ারম্যানের শাস্তি দাবি করছি, ভরপুর্ন্নী গ্রামের এক ভুক্তভোগী বলেন, চেয়ারম্যান মহোদয় এ টেক্স আদায় করা মানে ডাকাতি করার সমান,এর সুষ্ট তদন্ত করে প্রতারক চেয়ারম্যানকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ৯নং ওয়ার্ডের পশ্চিম বুল্লা গ্রামের মন্নর আলী বলেন,এ হোল্ডিং ট্যাক্স এর নামে ডাকাতি যেই করুক, তার বিচার চাই। আরেক এক ভুক্তভোগী বলেন, আমার নুন আন্তে পান্তা ফুরায় সমান,আমার কাছ থেকে ৯৫০টাকা নিয়াছে, আমার সাথে ভীষণ জুলুম করেছে,আমি এর বিচার চাই, এ ব্যাপারে ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্রগোপের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ওনার ফোনটি বন্ধ পাওয়া যায়,এবং ইউনিয়ন অফিসের যোগাযোগ করলে জানা যায় উনি কোথায় আছে কেউ জানেন না। এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাসের সাথে মুটো ফোনে ফোন করলে উনি ফোন রিসিভ করেননি। ৬নং বুল্লা ইউ পির ভুক্তভোগী জনগণের দাবি ,প্রশাসনের সুদৃষ্টি দিয়ে এর সঠিক সুস্থ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করার দাবি। এবং সচেতন সমাজের আহ্বান,আসুন আমরা সচেতন হই। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই অন্যায় বন্ধ করি।
Tag
আরও খবর