ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রাজশাহী কলেজে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

“আত্মবিশ্বাসে আত্নরক্ষা” অঙ্গিরাকে ধারণ করে রাজশাহী কলেজের নারী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ইভটিজিং, যৌন হয়রানি, ছিনতাই ও নির্যাতন মোকাবিলায় বিশেষ আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নের প্রশিক্ষণ।


গত সোমবার (১৭ ফেব্রুয়ারিত) রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সামনে শুরু হয়েছে এ প্রশিক্ষণ, যা আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হবে। এছাড়াও সংগঠনটি সারা বছর নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নের বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।


গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার কার্যক্রমের আওতায় বলিয়ান নারী সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী এমন ব্যতিক্রমী প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজশাহী কলেজ গ্রীন ভয়েসের অঙ্গ সংগঠন বহ্নিশিখা। এতে অংশ নিয়েছেন রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক ছাত্রী।


প্রশিক্ষণে অংশ নেওয়া বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিদা হাসান বলেন, এই প্রশিক্ষণ আমাদের দৈনন্দিন চলার পথে ইভটিজিং, ছিনতাই ও নির্যাতনের মতো অসামাজিক কাজ প্রতিরোধে সহযোগী হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আত্মরক্ষার কৌশল ও নিজেদের আত্মবিশ্বাস উন্নয়ন করতে পারছি।


মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিনতে সরকার বলেন, এ ধরনের আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাস কে দৃঢ় করবে এবং আমরা বিভিন্ন প্রতিকূল মুহূর্তে সাহসীতার পরিচয় দিতে পারবো।


প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষক মরিয়ম বেগম বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আত্মরক্ষার বিষয়ে বিভিন্ন কৌশল আয়ত্ত করানো হচ্ছে। যা পরবর্তীতে বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলায় তাদের মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হতে সহায়তা করবে। এছাড়াও এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সুস্বাস্থ্য ও সুঠাম দেহ রক্ষায় ব্যায়ামের বিভিন্ন কলাকৌশল শিখতে পারবে।


গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি ও বহ্নিশিখার আহ্বায়ক রাবেয়া খাতুন বলেন, আমাদের লক্ষ্য মেয়েদের আত্মশক্তিতে বলিয়ান করে তোলা। মেয়েরা যদি আত্মরক্ষার বিভিন্ন কৌশল জানে তাহলে প্রতিকূল মুহূর্তে তাদের মনোবল অনেকগুণ বেড়ে যাবে। এছাড়াও এ ধরনের প্রশিক্ষণ ইভটিজিং এর মতো সামাজিক ব্যাধি নির্মূলেও এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে।

আরও খবর