চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

বিটিসিএলএফ ইয়ুথ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-12-2022 03:42:51 pm


◾ নিউজ ডেস্ক


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত শুদ্ধ বানান ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ‘বিটিসিএলএফ ইয়ুথ ট্যালেন্ট হান্ট-২০২২’ এ প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্তাসির আহমাদ মুয়াজ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহ্ আলম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোহাইমিনুল।


৫ ডিসেম্বর (সোমবার) রাত ৯ টায় অনলাইন প্লাটফর্মে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ভিডিও কুইজ পদ্ধতির এই প্রতিযোগিতায় প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় নির্ধারিত ছিল ১০ সেকেন্ড।




জানা যায়, বাংলা বানান, ইংরেজি বানান, সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্নগুলো করা হয়। প্রতিযোগিতাটি প্রায় হাজার প্রতিযোগী থেকে প্রথম ৭টি গ্রুপে গ্রুপ পর্ব শেষ হয়। এরপর দ্বিতীয় পর্বে ১৫ জন চুড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জাহানুর ইসলাম এবং উপদেষ্টা ফয়সাল আহমেদ। তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক আখতার হোসেন আজাদ, বর্তমান সভাপতি নেজাম উদ্দিন এবং ইয়ুথ ট্যালেন্ট হান্ট ২০২২ এর আহ্বায়ক সৈয়দ রিফাত। 


প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

আরও খবর