গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

মেরাজের রাতে নবীজি যেসব নিদর্শন দেখেছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2025 07:55:58 am

আল্লাহ যুগে যুগে বহু নবী-রসুল পাঠিয়েছেন। এমন কোন যুগ নেই নবী-রসুল থেকে খালি ছিল। নবী-রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী-রসুলদের সর্দার।


রসুলের (সা.) নবুওয়াতকে শক্তিশালী করার জন্য দেয়া হয়েছে অগণিত মুজেজা। তন্মধ্যে মেরাজ অন্যতম। বিশ্বনবী হজরত মুহাম্মাদের (সা.) জীবনে যে সব অলৌকিক ঘটনা ঘটেছিল, তার মধ্যে মিরাজের ঘটনা অন্যতম; যা কোরআন ও অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত।

 

মেরাজের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا অর্থ: (মেরাজ সংঘটিত হয়েছিল) তাকে আমার নিদর্শন দেখাবার জন্যে।’ (সুরা বনি ইসরাইল ১)

 

নবীজি (সা.) এ রাতে অসংখ্য বড় বড় নিদর্শন দেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল-

 

মানবজাতির পিতা আদমকে (আ.) দেখেছেন। তার ডানপাশে ছিল শহিদদের (জান্নাতিদের) রুহ এবং বামপাশে ছিল জাহান্নামিদের রুহ।

 

মেরাজের রাতে নবীজি জাহান্নাম দেখতে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান। (মুসলিম ১৬৫) 

 

রসুল (সা.) বলেন, ‘অতঃপর আমার সামনে বায়তুল মামুর উন্মুক্ত করা হল। বায়তুল মামুর সম্পর্কে জিজ্ঞেস করলে জিবরাইল বললেন, এটি হলো বায়তুল মামুর। এতে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা সালাত আদায় করে। এক বার যে সেখান থেকে বের হয়ে আসে, কেয়ামতের পূর্বে সে আর তাতে প্রবেশের সুযোগ পাবে না।’


রসুল (সা.) বলেন, ‘অতঃপর আমার জন্যে সিদরাতুল মুনতাহা তথা সীমান্তের কূলবৃক্ষ উন্মুক্ত করা হল। এ বৃক্ষের ফলগুলো ছিল কলসির ন্যায় বড়। গাছের পাতাগুলো ছিল হাতির কানের মত বৃহদাকার।’নবীজি (সা.) দাজ্জালকেও দেখেছিলেন। (মুসলিম ১৬৫)

আরও খবর




6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৫৫ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৫৭ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

১০৯ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে