হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আর যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সকলকে সজাগ থাকতে হবে: ড.মোহাম্মদ ইউনুস

আর যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সকলকে সজাগ থাকতে হবে: ড.মোহাম্মদ ইউনুস


অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস বলেছেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগি করে তুলতে হবে এই দেশকে, আর যেন কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সকলকে সজাগ থাকতে হবে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ৭ম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

স্কাউট জীবনের স্মৃতিচারন করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ৭ম কমডেকায় অংশ গ্রহনকারিরা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগনের কল্যানে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরনসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজে নিয়োজিত থাকবে। সেই সাথে স্কাউটে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার তাগিদ দেন তিনি।জনকল্যানমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া,বাংলাদেশ স্কাউটস এডহক কমিটি’র সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম,পুলিশ সুপার মো: ফারুক হোসেন প্রমূখ।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষন কেন্দ্র-২ এ  ইতিমধ্যেই ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য,রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করনের মধ্য দিয়ে গতকাল কমডেকা’র কর্মকান্ড শুরু হয়েছে। এটির সমাপনি হবে ২৫’শে ফেব্রুয়ারি মঙ্গলবার। এবারের কমডেকাকে আকর্ষনীয় করে রাখতে ‘সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি নামে শিক্ষনীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কর্মকান্ড রাখা হয়েছে।

আরও খবর