সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত


শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 



আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর এ কর্মসূচি পালন করা হয়।



বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাইউম উল হাসান এর সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো: আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত।




এ সময় বক্তারা দলের কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং জাতীয়তাবাদী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার পরামর্শ প্রদান করেন।



ছাত্রদল কর্মী মোঃ পিয়াস উদ্দিন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন ধারার ছাত্ররাজনীতি ও মেধাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রধান লক্ষ্য। উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা বর্তমান আধুনিক বিশ্বের সাথে  তাল মিলিয়ে চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য  কাজ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল।



ছাত্রদল কর্মী মোঃ হাবিবুর রহমান (হাবিব আদনান) বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন ধারার ছাত্র-রাজনীতি ও মেধাভিত্তিক ছাত্র-রাজনীতি প্রতিষ্ঠাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রধান লক্ষ্য।  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল,৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বিহীন একটা বিশ্ববিদ্যালয় কে সচল রেখেছে, এতে কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী এর কোনো রকম ক্ষতি হয়নি।ক্লাস,ক্লাস পরীক্ষা সবকিছুই সচল অবস্থায় ছিলো।সর্বপ্রথম স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধনে সকল শিক্ষার্থীদের পাশে নিয়ে রবিবা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ছাত্রদলের ফর্ম ও কর্মী সম্মেলনে আমরা এমনটা শপথ গ্রহণ করি।আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি , এখনো করছি,ভবিষ্যতেও করব ইনশাল্লাহ।



এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সাদ্দাম (সমাজবিজ্ঞান), পিয়াস উদ্দিন (ম্যানেজমেন্ট), হাবিবুর রহমান হাবিব আদনান (সমাজবিজ্ঞান), মাহফুজ সমুদ্র (বাংলা),হৃদয় সরকার (সংগীত), হৃদয় গাজী (সমাজবিজ্ঞান) উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর