রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারী আটক।

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারী আটক।


রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারী আটক।
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনি থানার সাহারবাটি গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে মোঃ সামাদুল ইসলাম ও একই এলাকার আব্দুল কদ্দুসের মেয়ে কনিকা সুলতানা।  
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ওই চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।  
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া দুজন মেহেরপুর থেকে ঢাকায় ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিল। চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে।  
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ফেন্সিডিল আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  
সংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিনিয়ত মাদকের চালান পাচার হয়। মাদক চক্র সক্রিয় থাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযানের ফলে মাদক ব্যবসা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি হতে পারে।  মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মাদক সমাজ ধ্বংস করছে, তাই পুলিশকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর