দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

আহসান ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫: ৩য় আসর মেগা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত আহসান ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-এর মেগা গ্র্যান্ড ফাইনাল সোমবার, মানিকপুর ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত হয়। এক উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব। 

ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ। প্রথমে ব্যাটিং করে কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব ২০৫ রান সংগ্রহ করে, যা পশ্চিম মোহাম্মদ স্পোর্টিং ক্লাব লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় এবং কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব জয় নিশ্চিত করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রাজিব হোসেন মিশু, যিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেন।

ফাইনাল শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে ট্রফি, প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব বেলায়েত হোসেন স্বপন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ বদরুল হাসান (শামীম), চেয়ারম্যান, বিবিএস ক্যাবলস লিমিটেড; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান (সাকের), ভাইস চেয়ারম্যান আহসান ফাউন্ডেশন; জনাব মাহমুদুর রহমান রিপন, সদস্য সচিব, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি; জনাব আবদুল মতিন লিঠন, সভাপতি বসুরহাট পৌরসভা বিএনপি ; জনাব গোলাম মোমিত ফয়সাল, ম্যানেজিং ডিরেক্টর, ব্যান ভায়োমেড লিমিটেড। 

প্রধান অতিথি বেলায়েত হোসেন স্বপন তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে এবং খেলাধুলায় উৎসাহিত করবে। আমি আশা করি, আগামীতে এমন আয়োজন আরও হবে।”

আয়োজক কমিটির সদস্যরা জানান, স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৬ মিনিট আগে