সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ডোমারে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালিত

‘তারুণ্যের উদ্দীপনা, স্কাউটিংয়ের প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা স্কাউটসের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা স্কাউটসের কমিশনার মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, স্কাউটসের আঞ্চলিক প্রতিনিধি মোঃ কোহিনূর ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মেরাজুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ সহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শেষে কেক কাটার মধ্য দিয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়।
Tag
আরও খবর