সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ডোমারে শালকী ক্ল্যাসিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেবীগঞ্জ-ডোমার-নীলফামারী-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দিবা ও রাত্রীকালীন শালকী ক্ল্যাসিক। যা নিয়মিতভাবে ডোমার থেকে ঢাকা যাতায়াত করবে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে পৌর শহরের রেয়াছত আলী মার্কেটে শালকী ক্ল্যাসিক কাউন্টারে ডোমার কোচ কাউন্টার সমিতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবহনটির উদ্বোধন করেন- ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন- শালকী ক্লাসিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা মটর মালিক গ্রুপের সভাপতি আরেফ রাব্বানী মানিক, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাশেদ, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন- ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শালকী ক্ল্যাসিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল জানান, দেবীগঞ্জ থেকে ঢাকা অব্ধি চলাচল করবে শালকী ক্ল্যাসিকের দুটো বাস। যার ডোমার কাউন্টার রেয়াছত আলী মার্কেটে ও ঢাকা কাউন্টার মাজার রোডে স্থাপন করা হয়েছে। দূরপাল্লার বাস হিসেবে যাত্রীদের ভ্রমণের কথা চিন্তা করে নির্ধারিত টিকিট মূল্য থেকেই যাত্রীদের জন্য পানি ও হালকা নাস্তা সরবরাহ করবে কর্তৃপক্ষ।
Tag
আরও খবর