সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আল্লাহ ও রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মহান আল্লাহ তায়ালা ও তার রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি ও র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলার সর্বস্তরের মুসলমানের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ হোছাইনী। এসময় বক্তব্য রাখেন- রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী, ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, মাওলানা মোঃ আব্দুল খালেক, শ্রমিক নেতা মুহাম্মদ সোহেল রানা, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ। প্রতিবাদ সমাবেশে মহান আল্লাহ তায়ালা ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে অনতিবিলম্বে গ্রেপ্তার সহ উপযুক্ত শাস্তির দাবি এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত র‍্যাব কর্মকর্তা আলেপের ফাঁসির দাবি জানান বক্তারা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর