মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

জাবিপ্রবিতে গ্রীন ভয়েসের নবীন বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নবীন শিক্ষার্থীদের বরণ ও মতবিনিময় সভা আয়োজন অনুষ্ঠিত হয়৷

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সমাজকর্মী আতিকুর রহমান।

এ সময় নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল, পরিবেশ বান্ধব শিক্ষা সহায়ক কলম এবং পরিবেশ সচেতনা ও সংরক্ষণ নিয়ে নানা উক্তিময় চিরকুট দিয়ে বরণ করে নেওয়া হয়৷ এরপর গ্রীন ভয়েস ও পরিবেশ সম্পর্কে নবীন শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়।

গ্রীন ভয়েস, জাবিপ্রবি শাখার অন্যতম সংগঠক তৌসিফ আহমেদ জানান, “গ্রীন ভয়েসের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছি। শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্ব বিকাশে আমাদের সংগঠন কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।” আরেক সংগঠক হুমায়ুন কবীর নবীন শিক্ষার্থীদের উদ্যেশে বক্তব্যে বলেন, “এখানে আমরা পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করব। আপনারা আমাদের নতুন শক্তি, এবং আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য তৌসিফ, হুমায়ুন, সজীব, নাহিদ, আবিদা, রিমন, মুমু ও রিয়া৷

আরও খবর