অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে নন্দীগ্রাম ছাত্রদলের সদস্য ফরম বিতরণ





শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা শাখার উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ


প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।



এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবি, সরকারি শাহ সুলতান কলেজ মেধাবী ছাত্রদল নেতা তুষার আহম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেহজাদ শাহীন, সহ ভাটগ্রাম ইউনিয়ন ও ভাটরা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। 


সদস্য ফরম বিতরণ কালে ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন,



গত ১৫ বছরে ছাত্রদল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে গিয়ে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।  আর নিষিদ্ধ ছাত্রলীগের প্রেতাত্মা গুপ্ত সংগঠনের সদস্যরা এখন ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা দেশের শিক্ষাঙ্গণের পরিবেশ ধ্বংস করেছিলো। এখনও ষড়যন্ত্র চলছে। তবে তারা সফল হবে না। শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের সৈনিক এসব ভয় পায় না। শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে ঐক্যের বন্ধনে,  প্রগতি নিয়ে এগিয়ে যাবে ছাত্রদল ।

আরও খবর