ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এবার পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু-টানেলের নাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2025 03:38:40 am

ক্ষমতা পালা বদলের পর বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ধারাবাহিকতায় এবার পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু টানেলের নাম।


এখন থেকে বঙ্গবন্ধু সেতুর নাম যমুনা সেতু এবং বঙ্গবন্ধু ট্যানেলকে বলা হবে কর্ণফুলী টানেল নামে।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেতু বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এ সেতু যমুনা সেতু নামেই চিনত মানুষ। প্রথমদিকে গুগল ম্যাপেও যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।


অপরদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার।


এ ধারাবাহিকতায় যোগাযোগ খাতের দেশের দুই বড় স্থাপনার নাম পরিবর্তন করা হল। 

আরও খবর