অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে থানার সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত


বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে -শৃঙ্খলা বিধান ও দুর্ঘটনা রোধকল্পে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা সহ কয়েকটি বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, নিরাপদ সড়ক চাই এর প্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তায় চলাচলকারী যানবাহন চালক ও পথচারীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।



২৬ ফেব্রুয়ারি (বুধবার) উক্ত পথসভায় কুন্দারহাট  হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু: মোনোয়ারুজ্জামান বলেন বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনা রোধকল্পে আজকের এই আয়োজন। তিনি আরো বলেন খুব সতর্কতার সাথে নিজ নিজ গাড়ি ড্রাইভ করবেন এবং হাইওয়ে পুলিশের আইন মেনে চলবেন। আপনারা সঠিকভাবে আইন মেনে চললে রাস্তায় দূর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। যে সকল থ্রি হুইলার হাইওয়ে যেটুকু রাস্তা ব্যবহার করেন খুব সাবধানতার সাথে ব্যবহার করবেন। আপনার একটু অসাবধানতায় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। রাস্তায় চলাচল সকল গাড়ির চালক ভাই এবং সকল পথচারীর দৃষ্টি আকর্ষণ করে বলেন সচেতন হলে অবশ্যই দূর্ঘটনার শিকার থেকে অনেকেই রক্ষা পাবেন।

সবাই সব সময় সাবধানের সহিত গাড়ি চালাবেন।



সে সময় উপস্থিত নন্দীগ্রাম উপজেলা শ্রমিকদলের নেতা আব্দুল হান্নান সকল ড্রাইভারের উদ্দেশ্যে বলেন। নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সকলে সচেতন থাকলে আমাদের মহাসড়কে দূর্ঘটনা কমে আসবে। যে সকল যাত্রী অথবা পথচারী ব্যক্তি রয়েছেন তাদেরকে রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই রাস্তার দুই দিকেই তাকিয়ে রাস্তা পার হতে হবে। আমাদের নন্দীগ্রাম এলাকায় কোন জায়গাতেই ফুটওভার ব্রিজ নেই। যে কারণে আমাদের খুব সতর্কতার সাথে রাস্তা পারাপার হতে হবে সর্বসাকুল্যে সকলে সচেতন হলে অবশ্যই মহাসড়কে এক্সিডেন্ট কমে আসবে। এ সময় আরো বক্তব্য রাখেন কুন্দারহাট  হাইওয়ে পুলিশের এএসআই মু: আবেদিন, পুলিশ সদস্য ফেরাজুল ইসলাম,মু: আসলাম, সহ আরো অনেকে।

আরও খবর