রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ের বুল্লাবাজারে যানজট নিরসনে ও বাজার মনিটরিং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

লাখাইয়ের বুল্লাবাজারে যানজট নিরসনে ও বাজার মনিটরিং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজার এ তীব্র যানজট ও নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ এবং মজুদদারি রোধে, পন্যের যথেচ্ছা মূল্য বৃদ্ধি রোধ কল্পে বাজার মনিটরিং উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং উপলক্ষে আয়োজিত সভাটি বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ ঘটিকায় বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) সভাপতি আশিক আহমেদ রাজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) শফিকুল ইসলাম। এতে বুল্লাবাজার এর ইজারাদার, বিভিন্ন পরিবহন এর প্রতিনিধি, বাজারে ব্যবসায়ী বৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ অংশ নেয়। আলোচনায় অংশ নেন বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যকস এর সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই, আব্দুল জলিল পারুল, শাহীন মিয়া, প্রমূখ। সভায় বক্তাগন বলেন লাখাইয়ের ক্রমবর্ধিষ্নু বুল্লাবাজার এ যানজট প্রকট আকার ধারণ করেছে।আসন্ন মাহে রমজান মাসে এ যানজট আরো তীব্র আকার করতে পারে তাই জনভোগান্তী লাঘবে যানজট নিরসনে সকলের ঐক্য প্রয়াস চালাতে হবে। এদিকে রমজান আসতে না আসতেই অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পন্য সামগ্রীর লাগামহীন উর্ধগতি রোধে নিয়মিত বাজার মনিটরিং ও প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান এ মূল্য তালিকা টানানো নিশ্চিত করতে হবে। এ ছাড়াও খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পন্য তৈরি ও বিপণন এবং চলাচলের রাস্তা বন্ধ করে দোকান বসানো রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান। এক্ষেত্রে ব্যবসায়ী কল্যাণ সমিতি, ইজারাদার,পরিবহন সেক্টর এর প্রতিনিধিদের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। এ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে ওসি বন্দে আলী বলেন সংসলিষ্ট সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যানজট নিরসনে ও দ্রব্য মূল্য বৃদ্ধি রোধে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালিত করে তা রোধ করা হবে। এক্ষেত্রে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
Tag
আরও খবর