মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি

ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বাটলার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2025 01:16:10 am

দলের একের পর এক ব্যর্থতার দায় নিয়ে সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরে বি-গ্রুপ থেকে সবার আগে বাদ পড়তে হলো ইংল্যান্ডকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হারটা যেন হজম করতেই পারছে না ইংলিশরা। 


এর পর থেকেই অনেকে আঙুল তুলেছেন অধিনায়ক বাটলারের দিকে। অবশেষে ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, আমি ইংল্যান্ডের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, কেউ নতুন করে এসে বাজ (ম্যাককালাম) এর সঙ্গে দলকে সঠিক পথে নিয়ে যাবে।


বাটলার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন। অধিনায়ত্ব থেকে সরে গেলেও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। 


২০২২ সালের জুনে ইয়ান মরগানের উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন বাটলার। সে বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। এরপর থেকেই দলের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। টানা তিনটি আইসিসি ইভেন্ট—২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হন বাটলার।


এদিকে, ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে পারেন বাটলারের সহ অধিনায়ক হ্যারি ব্রুক।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে