ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জাবিপ্রবি গ্রীন ভয়েসের নেতৃত্বে তৌসিফ ও হুমায়ুন

পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার (৩রা মার্চ) গ্রীন ভয়েসের কেন্দ্রীয় পরিষদের প্রধান সমন্বয়ক মো. আলমগীর হোসেন সাক্ষরিত কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের তৌসিফ আহম্মেদ তন্ময়কে সভাপতি এবং একই বিভাগের হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়৷


নবগঠিত কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি সারোয়ার হোসেন সজিব ও নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিন আহমেদ ও সাদ এবনে অহিদ, সাংগঠনিক সম্পাদক আদিবা হক মিলা, কোষাধ্যক্ষ রিফা তানবিন, দপ্তর সম্পাদক শাকিল মিয়াসহ ৪৩ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়৷ সংগঠনে উপদেষ্টা পরিষদে রয়েছেন ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ফরহাদ আলী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান৷


সংগঠনটির কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত সভাপতি তৌসিফ আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের মেধা মনন ও নেতৃত্ব বিকাশে এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে৷ শিক্ষার্থীদের ও মানুষদের পরিবেশ সচেতন করে গ্রীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষে আমরা কাজ করব।’ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, ‘পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সকল কর্মকান্ডে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো। দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বাত্মক চেষ্টা করবো।’


জাবিপ্রবি গ্রীন ভয়েসের অন্যতম উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সমাজকর্মী আতিকুর রহমান বলেন, ‘গ্রীন ভয়েস ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক-পরিবেশ সচেতনতা, দুর্যোগ-মহামারি আত্মকল্যাণমূলক কাজ'সহ যেকোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করে পাঠ্যক্রম বহির্ভূত দক্ষতা অর্জন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আরও খবর