ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুবি-ওভাই সলুসন্স এর মধ্যে জিপিএস ট্র্যাকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)  এবং ওভাই সলুসন্স লিমিটেডের মধ্যেজিপিএস ট্র্যাকার সার্ভিস সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওভাই সলুসন্স লিঃ এর পক্ষে স্বাক্ষর করেন ডিজিএম মোঃ মাহবুবুর রহমান। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া এবং ওভাই সলুসন্স লিঃ এর এসিস্ট্যান্ট ম্যানেজার খালিদ হাসান। 


এই চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যানবাহনগুলোর অবস্থান সহজেই ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি, বাস কখন ছাড়বে, কোথায় রয়েছে এবং গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগবে—এসব তথ্যও জানা যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও চালক ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, ইঞ্জিন নিয়ন্ত্রণ ও ২৪ ঘণ্টা পরিবহন ব্যবস্থাপনা নজরদারি করতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই প্রযুক্তির সংযোজনের ফলে পরিবহন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর হবে, যা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে। 

উল্লেখ্য,নতুন এই পরিষেবাটি ব্যবহার করতে স্মার্টফোনে "ObhaiVTS" ট্র্যাকার অ্যাপ ইনস্টল করতে হবে।


আরও খবর