লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

কারাগারে কোয়ারেন্টিনে মির্জা ফখরুল ও আব্বাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2022 06:20:13 am

রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে তাঁদের রাখা হয়েছে বলে জানা গেছে। গত বুধবার গ্রেপ্তার হওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও একই ভবনে রাখা হয়েছে। 


আদালত সূত্র বলছে, শুক্রবার বিকেলে আদালতে তোলার পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠান। সন্ধ্যার পর থেকে তাঁরা কারাগারে অবস্থান করছেন।


এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘কারাবিধি মোতাবেক নতুন বন্দীদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আপাতত তাঁরা সাধারণ বন্দী হিসেবে রয়েছেন।’ 

আরও খবর