ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি কলাতলী ও লাবণি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে প্রবল ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্রসৈকতের তীর জুড়ে ভাঙন দেখা দিয়েছে। শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে ভাঙনের তোড়ে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি বালিয়াড়ি। ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি কলাতলী ও লাবণি পয়েন্টে। সেখানে ভাঙন লোকালয়ের কাছাকাছি চলে আসতে শুরু করেছে।


আজ শুক্রবার নিম্নচাপের কারণে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনো সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।



পর্যটন সংশ্লিষ্টরা জানান, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের সমাগম বেশ ভালো। আগামীকাল শনিবারেও পর্যটকের সমাগম বেশি থাকবে।




ভাঙন পরিস্থিতি দেখতে আজ শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণি ও কলাতলী এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘সাগর উত্তাল থাকায় পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য মাইকিং করা হচ্ছে।’



গত দুদিন ধরে কক্সবাজার সমুদ্রসৈকতে ভাঙন তীব্র বলে জানান কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ। তিনি বলেন, ‘সৈকতের লাবণি, সুগন্ধা, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর ও কলাতলী পয়েন্টসহ বেশ কিছু স্থানে ভাঙন সবচেয়ে বেশি।’


ভাঙন রোধে জরুরি ভিত্তিতে সৈকতে জিও ব্যাগ দিয়ে বাঁধের ব্যবস্থা করা হবে বলে জানান সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘শহরের নাজিরারটেক থেকে বেলী হ্যাচারী পর্যন্ত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে