কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

রাজশাহী কলেজে শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজের সকল সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১২ মার্চ) বিকেলে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে রাজশাহী কলেজের কলাভবনে এই আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন রাজশাহী কলেজ শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন মাহাদি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখার শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েল।


মতবিনিময় সভায় রাজশাহী কলেজের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও কলেজের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।


এ সময় মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এক প্রশ্নের জবাবে রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদত্ত জীবনবিধান অনুসরণ করাই ইসলামী ছাত্রশিবিরের মূল উদ্দেশ্য।


তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ ছাত্র সংগঠন, যা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নতির মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে। আমাদের মূল লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা, যারা আল্লাহভীরু, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠবে। আমরা শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে চাই, যাতে তারা ন্যায়, সত্য ও নৈতিকতার পথে থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।


এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা কলেজের সকল সংগঠনের সহযোগিতায় ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব কাজ পরিচালনা করার আহ্বান ব্যক্ত করেন।


আরও খবর