এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?

আমেরিকান কনক্রিট ইন্সটিটিউটের পক্ষ থেকে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-03-2025 12:01:37 am

আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের বর্ষপূর্তি উপলক্ষে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর প্রধান ফটকের সামনে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার।

পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি সফল করতে ইউআইটিএসের প্রক্টর জনাব মোঃ তরিকুল ইসলাম, ইউআইটিএস সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মোঃ হাসান ইমাম সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টি মেম্বারগন সার্বিক সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সদস্যরা। 

এসময় উপস্থিত ছিলেন এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান, ডিরেক্টর সাব্বির হোসেন রুপক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তালহা সরকার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য রাফিউল আলম, ফাহিম হাসান সহ ইউআইটিএস এর শিক্ষার্থীরা। 

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান জানান, পথশিশু এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে পথশিশু ও দুস্থদের সাথে ভ্রাতৃত্বপুর্ন সম্পর্কের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে তারা এরকম আরও প্রোগ্রাম আয়োজন করতে চায় বলে জানিয়েছেন।

Tag
আরও খবর