ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাইকে ফাঁসাতে আ'লীগের নেতাকে বাদী করে থানায় মামলা

জয়পুরহাটের ক্ষেতলালে ভাইকে ফাঁসাতে আ'লীগের নেতাকে বাদী করে থানায় মামলার অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে । গত ১০ মার্চ উপজেলার দাশড়া শেয়ালাপাড়া গ্রামের আঃ মজিদ সরদারের মেয়ে মজিদা উম্মে আম্মারা এই মামলাটি করেন। জানাগেছে, ভাই বোনের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। ওই জমি দখল নিতে দু'পক্ষ মুখোমুখি অবস্থান করছিল। পুলিশ  ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনে আনে।  পরে মজিদা স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে বাদি করে  ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ভাই ওয়ারেছুল মজিদসহ ১৮ জনের বিরুদ্ধে তিন লক্ষ টাকা চাঁদাদাবি, সোনার গহনা ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেছেন। ওই আ'লীগ নেতার নাম আনোয়ার পারভেজ রিংকু।


সে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। সরেজমিনে জানাগেছে, উপজেলার আটি মৌজার হাজী হাড়ী সরদার ওয়াক্ফ এষ্টেটের মুতোয়াল্লি ওয়ারেছুল মজিদ ও তার বোন মজিদা উম্মে আম্মারার সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এনিয়ে আদালত ও থানায় একাধিক মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে বর্তমান ইরি মৌসুমে ওই জমি দখল নেওয়ার চেষ্টা করছিল বোন মজিদা। এঘটনায় গত ৬ মার্চ ফৌজদারি আদালতে ওই মতোয়াল্লী ১৪৪ ধারার আদেশ জারি করে। আদালত আইন শৃংঙ্খলা বজায় রাখতে ক্ষেতলাল থানাকে আদেশের কপি পৌঁছে দেয়। অজানা কারণে পুলিশ বিবাদীকে ১৪৪ ধারার নোটিশ জারী না করায় গত ১০ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় ওই বিরোধপূর্ণ জমিতে বোন মজিদা উম্মে আম্মারা লোকজন নিয়ে ধানের চারা রোপন করতে যায়।

ওই সময় মুতোয়াল্লি ওয়ারেছুল মজিদ জমি রোপণ করতে নিষেধ করলে বোন আম্মারা লোকজন উঠিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর ক্ষেতলাল থানার দুইজন এসআই আজিজুল ও  ফারুককে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা উভয় পক্ষকে ডেকে ১৪৪ ধারার আদেশ জারি করে বলে বিরোধপূর্ণ এই জমিতে ১৪৪ ধারা রয়েছে কেউ প্রবেশ করতে পারবেন না। এসময় ঘটনাস্থলে স্থানীয় একজন ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে মারামারি, ছিনতাই বা চাঁদাদাবির মতো কোন ঘটনা ঘটেনি। ওই সময়ের সম্পূর্ণ ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে। সেখানে বাদী আনোয়ার পারভেজ রিংকু উপস্থিত ছিলেন না। অথচ তিনি ওই মামালার এজাহারে উল্লেখ করা লোহার রড, বাঁশের লাঠি, সোনার গহনা চুরি ও চাঁদা দাবি এসব মিথ্যা অভিযোগ এনে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ ওই এলাকার ১৮জনকে আসামী করে থানায় একটি মিথ্যা মামলা করেছেন।

প্রকৃত ঘটনার সমস্ত ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে। এবিষয়ে মতোয়াল্লি ওয়ারেছুল মজিদ বলেন, ওয়াক্ফ এস্টেটের জমি আমার বড় বোন মালিকানা দাবি করে একাধিকবার দখলের চেষ্টা করে। ওই সম্পত্তি স্থিতবস্থায় রাখতে আদাল ১৪৪ ধারা জারি করে। আদালতের ওই আদেশ জারি করতে প্রথমে ক্ষেতলাল থানার এসআই সঞ্জয়কে দায়িত্ব দেয়। সে বলে আমার দুইজন আছি। কত দিবেন বলেন? আমি বলি ১০ দিব। সঞ্জয় বলেন আমারই'ত ১০ লাগবে এসআই রাকিবকে কত দিবেন? তাদের সথে সমঝোতা না করাই। তারা আমার বোনকে উস্কে দিয়ে নিরীহ মানুষ গুলির উপরে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। থানা বলছে উপরে ডিআইজির চাপে মামলাটি গ্রহন করেছি আপনারা ভাই বোন মিলে আপোষ করে নেন।


এ বিষয়ে এসআই সঞ্জয় বলেন, কে কি বলে, বলুক, আমি তো আর টাকা নেইনি। স্থানীয় দাসড়া গ্রামের মমিন মেম্বার বলেন, থানা পুলিশ কোন কিছু তদন্ত না করে মিথ্যা একটি ঘটনায় মামলা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। মামলারবাদি আনোয়ার পারভেজ রিংকু ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মামলার বাদি হলেন? এমন প্রশ্নে তিনি বলেন হ্যাঁ আমি বাদি হয়েছি।


ওই দিন কি ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানিনা। বলে ফোন কেটে দেয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবর রহমান সরকার। তাকে মোবাইল ফোনে না পেয়ে। ক্ষুদে বার্তা দিয়েও এমামলার বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে