ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুবিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) শহীদ মিনারে নেতা-কর্মীদের ও শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।


এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর সঞ্চালনায় ও আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুল আমিন চৌধুরী নোমান।


এসময় নুরুল আমিন চৌধুরী নোমান বলেন, "আজকের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এতে উপস্থিত সকল নেতা-কর্মী ও শিক্ষার্থীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের কারণে ছাত্রদল স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল, সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করা হয়েছিল, এমনকি সাধারণ ছাত্রদের অধিকার নিয়েও কথা বলা সম্ভব হয়নি। তবে বর্তমান সময়ে আমরা আবার সংগঠিত হতে পারছি, স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম চালাতে পারছি।


আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, " কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনো সংকটে তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দীর্ঘ সতেরো বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি, আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। তবে এখন সময় বদলেছে, আমরা আবার সংগঠিত হতে পারছি, নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারছি। এই অগ্রযাত্রা আরও বেগবান করতে আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করবো, যেখানে ছাত্রদলের আদর্শ ও সংগ্রামী চেতনাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরা হবে।"


উল্লেখ্য, ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর এমন একটি আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।

আরও খবর