নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুবিতে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যালায়েন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্ট’স অ্যালায়েন্স এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন সম্পন্ন হয়। বৃহত্তর ময়মনসিংহের তিনটি আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে এই অ্যালায়েন্স গঠিত, সংগঠনগুলো হলো ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদ, নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন এবং জামালপুর জেলা ছাত্র সংসদ।


ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন,"আমরা দীর্ঘদিন ধরে বৃহত্তর ময়মনসিংহের সব আঞ্চলিক সংগঠন একসঙ্গে কাজ করার কথা চিন্তা করেছি। তারই ধারাবাহিকতায় এবার যৌথভাবে ইফতার আয়োজন করেছি। এতে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে এবং বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।"


নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন সম্পাদক ইমন আকন্দ বলেন,“ইফতারের মুহূর্তটি মনে হচ্ছিল যেন একটি পরিবারের সবাই একসঙ্গে বসে ইফতার করছি। সবার দায়িত্বশীলতা এবং উপস্থিতি প্রোগ্রামটিকে প্রাণবন্ত করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।"


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আলম, কোষাধ্যক্ষ আজিজুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম এবং নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম।

বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন,"রমজানের তাৎপর্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উন্নত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে।"


উল্লেখ্য, ইফতার ও দোয়া মাহফিলে শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।

আরও খবর