মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 


ময়মনসিংহের নান্দাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা এর পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ মার্চ)ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা এর আয়োজনে নান্দাইল বাসস্ট্যান্ড রাজ পার্টি সেন্টারে শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে ২১ সদস্য বিশিষ্ট ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার কর্ম পরিষদ ঘোষণা করা হয়।এসময় সভাপতি মুফতি তারিক জামিল ও  মাওলানা হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি তারিক জামিলের সভাপতিত্বে ও মাওলানা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন।


শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাশিম, সাবেক সভাপতি মুফতি সাইদুর রহমান, ,  বাংলাদেশ মুজাহিদ কমিটি নান্দাইল উপজেলার সেক্রেটারি ডা.ফরিদ উদ্দিন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইয়েদুল ইসলাম ( অব: আর্মি) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নান্দাইল উপজেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সেক্রেটারি মেহেদী হাসান পলাশ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাহদী হাসান মিম্মান, সেক্রেটারি শামিম আহমাদ, জাতীয় নাগরিক পার্টি নান্দাইল উপজেলার আহবায়ক আরিফ আব্দুল্লাহ প্রমুখ। 


অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মো.ওয়াসিম আকরামকে ক্রেস্ট প্রদান করা হয়।


ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জনগণের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাশেম।

Tag
আরও খবর