রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

 নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি (মধ্যপাড়া) গ্রামের আশরাফ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন রান্টু (৩০), ফুলবাড়ি (ঘোড়ামারা) গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. ইসতিয়াক খাইরুল সিয়াম (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামের মো. ইনছার আলীর ছেলে মো. তানদেউল ইসলাম তুষার (২০)। লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পানসিপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তানদেউল ইসলাম তুষারকে আটক করা হয়। এর আগে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত আমিন হাজির লিচু বাগানে আরেকটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল হোসেন রান্টু ও ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ ইসতিয়াক খাইরুল সিয়ামকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর