মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ সেনবাগে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত সেনবাগে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাংবাদিকদের সম্মুখে বাদী ও স্বজনদের মারধর বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে যোগাযোগ ব্যবস্হায় আসবে নতুন দিগন্ত মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান

বর্তমানে সনদপত্রের কোনও গুরুত্ব পৃথিবীতে নেই: জাফর ইকবাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 04:49:13 pm

ফাইল ছবি


শিক্ষা ডেস্ক :


প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বর্তমানে সনদপত্রের কোনও গুরুত্ব পৃথিবীতে নেই। তুমি কী জানো এবং কতটা জানো এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।


শনিবার (১৩ আগস্ট) উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের বাইনারি ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতি বছরের মতো এবারও উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাইনারি ফেস্ট-২০২২।


ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, উত্তরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) শিক্ষকরা ইয়াং, এ বিষয়টি খুব ভালো লেগেছে। তাদের হাতে এই ডিপার্টমেন্ট থাকলে অনেক কাজ হবে। যে সমস্ত কাজের দ্বারা ডিপার্টমেন্ট এবং শিক্ষার্থীরা উপকৃত ও সমৃদ্ধ হবে।


বাইনারি ফেস্ট ২০২২ এ গেস্ট অফ অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।‌ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ নাবিদ আজিজ এবং এডভাইজার এডমিশন অ্যান্ড প্রমোশন আবিদ আজিজ । সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. এ এইচ এম সাইফুল্লাহ সাদী।



আরও খবর