কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল কর্তৃক মুসলিমদের ওপর চলমান নিপীড়ন ও ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহীর সর্বস্তরের ছাত্রসমাজ। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজশাহীর জিরো পয়েন্টে সর্বস্তরের ছাত্রসমাজের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।



বিক্ষোভে প্রায় শতাধিক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মী অংশ নেন। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান। প্রতিবাদস্বরূপ বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল— “Save Palestine, Save Muslims, Stop Genocide in Gaza” ইত্যাদি স্লোগান। বিক্ষোভে থেকে বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো যেন একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে এই নৃশংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তারা বলেন, নিপীড়িত মুসলিমদের পক্ষে দাঁড়ানো শুধু ধর্মীয় নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বিক্ষোভ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয় সবাই যেন ইসরায়েলি পণ্য বর্জন করে। ইসরায়েলের পণ্য কিনে কেউ যেন নিজের টাকায় নিজের ভাইদের হত্যা করতে সাহায্য না করে। উল্লেখ্য সম্প্রতি ফিলিস্তিনে সংঘটিত ভয়াবহ হামলায় হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে শিশু ও নারীর সংখ্যা উল্লেখযোগ্য। এর প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিক্ষোভে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী মোঃ যুবাইর রশীদ, রাজশাহী কলেজের শিক্ষার্থী আবু সাহিল, বাংলাদেশ পলিটেকনিকের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান (সজল), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ (জিসান), সিটি কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সিটি সেন্টার প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়।
আরও খবর