জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে চক্ষু হাসপাতালগুলোতে অভিযান, বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত নিয়ামতপুরে সড়ক দুঘটনায় এক নারী নিহত নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান প্রবাসীর একাধিক ‘মোবাইল বিয়ে’ নিয়ে এলাকায় তোলপাড়, মানববন্ধন সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার শ্যামনগরে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন বিষধর সাপ কেড়ে নিল তরুণীর জীবন ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কালিগঞ্জ চেয়ারম্যানের বাড়ি থেকে ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান এর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, জরুরি সভায় প্রেসক্লাবের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি সোনাইমুড়িতে পরোকিয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ অবশেষে স্বস্তি ফিরছে নওয়াপাড়া ভৈরব নদীর পাশে ওয়াক ওয়েতে শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় দক্ষ শিক্ষকের হারে সবার নিচে বাংলাদেশ

ঢাকা কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল

ঢাকা কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে গতকাল বুধবার (১৯ মার্চ) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাসের আ.ন.ম. খুররম অডিটোরিয়ামে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহিদদের রূহের মাগফেরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আয়োজক শিক্ষার্থীরা।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। ইফতারের পূর্ব মূহুর্তে নজরুল ইসলাম আজাদ তার বক্তব্যে স্বৈরাচার ও তার দোসরদের শরম নেই বলে মন্তব্য করেন।


এছাড়াও আন্দোলনের দীর্ঘ সূত্রিকার স্মৃতিচারণ করে রাজপথের ত্যাগী নেতাদের ভূমিকা মূল্যায়ন করে। এসময় ঢাকা কলেজস্হ নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীদের লাশে সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন নজরুল ইসলাম আজাদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষণা করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।


বিশেষ আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। ছাত্রদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আমানুল্লাহ আমান, ও যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো: রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক পিয়াল হাসান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন প্রমুখ।


ঢাকা কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে এই জমকালো ইফতারের আয়োজন করে নবনির্বাচিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি শিহাব সুজান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
আরও খবর