গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গাজায় হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

গাজায় হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল



টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে চালানো ইসরায়েলি হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করেন।


বুধবার (১৯ মার্চ) রাত ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হল চত্বরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "ফ্রি ফ্রি প্যালেস্টাইন," "ফিলিস্তিন মুক্তি পাক," "ইসরায়েল নিপাত যাক," "গাজাবাসী মুক্তি পাক," "ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও"—এমন নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যান।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা বর্বরতার চূড়ান্ত প্রকাশ। আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করেছে, যা ক্ষমার অযোগ্য। নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।"


তারা আরও বলেন, "বিশ্ব মানবতার এই সংকটে আমাদের নীরব থাকা উচিত নয়। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"


বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও খবর