নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বৃষ্টি উপেক্ষা করে গাজায় হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা, ভারতের নাগপুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে চালানো ইসরায়েলি হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়া এবং ভারতে অনবরত মুসলিম নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।


আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ২ ঘটিকায় জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ২য় গেইট থেকে ১ম গেইট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ৩য় একাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "ফ্রি ফ্রি প্যালেস্টাইন," "ফিলিস্তিন মুক্তি পাক," "ইসরায়েল নিপাত যাক," "গাজাবাসী মুক্তি পাক," "ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও" ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, —এমন নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যান।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা বর্বরতার চূড়ান্ত প্রকাশ। আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করেছে, যা ক্ষমার অযোগ্য। নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।"


তারা আরও বলেন, "বিশ্ব মানবতার এই সংকটে আমাদের নীরব থাকা উচিত নয়। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।" পাশাপাশি তারা আওয়ামী লীগের রাজনীতি বন্ধেরও দাবি জানান।


বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সর্বস্তরের  মুসুল্লিরা।

আরও খবর